বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রংপুরে আমাকে ক্ষমা করো’ লিখে নবম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর :
রংপুর নগরীতে গলায় রশি পেঁচিয়ে নাভা কৃষ্ণা রায় (১৪ ) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার বেলা ১ টার দিকে নগরীর কারামতিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রনবীর কুমার রায়ের মেয়ে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মনোয়ার হোসেন। তিনি জানান, গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি। তার ঘর থেকে ‘আমাকে ক্ষমা করো’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
তবে একটি সূত্রে জানা গেছে, সে কিছুদিন যাবত পড়াশুনায় অমনোযোগী হওয়ার কারণে ক্লাশ ও কোচিং পরিক্ষায় ফলাফল ভালো করেনি। একারণে সে মানষিকভাবে বিকারগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com