শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির উপর জনৈক সাহাবুউদ্দিনের নেতৃত্বে ঠিকাদার নামধারী ১০/১২ জন একটি সন্ত্রাসী দলের হামলার প্রতিবাদে ও হামলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধ করেন রংপুরে এলজিইডির কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় রংপুর এলজিইডি ভবনের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, রংপুর বিভাগরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন, রংপুর কর আঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোঃ তৌফিক হাসান সহ অন্যান্য প্রকৌশলীগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানিকে তার অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলজিইডি রংপুরের প্রকৌশলী সমাজের পক্ষ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জনানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com