সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রংপুরে ধর্ষণের ১৫ বছর পর মামলায় ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর নগরীতে ধর্ষণের ১৫ বছর পর মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, নগরীর এরশাদ নগর এলাকার মোঃ আব্দুল জলিলের পুত্র আসাদুল ইসলাম, আউয়াল মিয়ার পুত্র রঞ্জু মিয়া ও লালবাগ কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের পুত্র বাবু মিয়া। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার মূল আসামি বাবু মিয়া পলাতক ছিল।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে রংপুর নগরীর তাজহাট টিবি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে ওই নারী রিকশা যোগে মর্ডাণ মোড়ে যাচ্ছিল। পথে দন্ডপ্রাপ্ত বাবু মিয়া ও তার সহযোগীরা রিকশার গতি রোধ করে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে বাবু মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম আদালতে চার্জশিট প্রদান করেন। সাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক তিনজনকে যবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দেন।
সরকারি পক্ষের আইনজীবী পিপি রফিক হাসনাইন জানান, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৩ আসামিকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। রায়ে বাদি সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com