বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি 

রংপুরে নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ: ভুয়া এসআই কারাগারে

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:

রংপুরের হারাগাছ পৌর এলাকায় নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোহেল রানা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্রামের ফজলুর রহমানের ছেলে। সে নিজেকে পুলিশের এসআই পরিচয়ে ওই গৃহবধুকে প্রেমের সর্ম্পক গড়ে।
গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে হারাগাছ মেট্রোপলিটন থানার বানুপাড়া এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সোহেল মিয়া হাতীবান্ধা থেকে হারাগাছে এসে নগ্ন ভিডিও পরিবারের কাছে দেখানোর ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ৩ অক্টোবর রাতে আবারও হারাগাছে গিয়ে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেলকে আটক করেন। পওে পৌর কাউন্সিলরের পরামর্শে আটক সোহেলকে মঙ্গলবার রাতে পুলিশে সোপর্দ করা হয়। ওই গৃহবধূর সাথে প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এ সময় সোহেল নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন সোহেল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও হারাগাছ মেট্রোপলিটন থানার এসআই নুরুজ্জামান কবির। তিনি বলেন, এ ঘটনায় গৃহবধূ হারাগাছ থানায় মামলা করেছেন। তাকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোহয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য মামলার বাদীকে মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com