বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে পাউবো কর্মকর্তার চার বছরের জেল ৪৩ লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হাসনা বানু লিপিকে চার বছর সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছিল। ওই মামলায় সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাসনা বানু লিপি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে সাংবাদিকরা ছবি নেওয়ার সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামি। পুলিশ তাকে নিবৃত করে। এদিকে মামলা সূত্রে জানা গেছে, হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত¡াবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা করে। মামলার বাদী ছিলেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দুদক। মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে চার বছর সশ্রম কারাদÐ ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সঙ্গে আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। আগামী ২ মাসের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। দুদক আইনজীবী হারুনুর রশীদ জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, তারা ন্যায়বিচার পাননি। রায়ের আদেশ কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com