বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রংপুরে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। বুধবার রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রো আদালত ভবনের ২য় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। নির্বাচন পরিচালনা করেন রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সফিকুল ইসলাম ও সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল মেহেবুব। নির্বাচন চলা কালিন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন রংপুর জেলা জজ শহিদুল ইসলাম। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে রংপুরের আইনজীবীদের ৩টি প্যানেল অংশ গ্রহন করেন। এরমধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং বাংলাদেশ আইনজীবী কংগ্রেস প্যানেল অংশ গ্রহন করেন। বুধবার ভোট গ্রহণ উপলক্ষে ব্যানার ফেস্টুন ভরে গেছে।রংপুর আদালত চত্বরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
বুধবার দুপুরে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করে দিনভর আদালত চত্বরে অবস্থান করেন। এছাড়াও আওয়ামী লীগও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনজীবিরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com