রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রংপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুস সামাদ (৬০) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মিষ্টি বিক্রেতা সামাদ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামের মৃত. আজিজুল্লাহর ছেলে ও মিঠাপুকুর উপজেলা সদরের বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুস সামাদ বাড়ি থেকে হয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রংপুর থেকে পীরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজাহান আলী জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com