শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রংপুরে বিদ্যুতের সমবণ্টন ও সময়সূচি মেনে লোডশেডিংয়ের দাবি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
দেশের অন্যান্য জায়গার মতো রংপুরে বিদ্যুতের সমবণ্টন ও সময়সূচি মেনে লোডশেডিংয়ের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে সরকারি নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি অনুসরণ করতে বিদ্যুৎ বিতরণ বিভাগের কাছে দাবি জানানো হয়। অন্যথায় লোডশেডিং নিয়ে বৈষম্য নিরসনে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষুদ্ধরা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কলেজ রোডে নেসকোর বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের সামনে রংপুরবাসীর পক্ষে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অভিনেতা আদনান চৌধুরী, ব্যবসায়ী ইলতেফাক আহমেদ, মাহবুবুর রহমান, গৃহিনী হোসনে আরা প্রমূখ। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও দিনমজুর, অটোচালক, শ্রমিক, ব্যবসায়ী ও গৃহিণীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর নগরীসহ বিভােেগর বিভিন্নস্থানে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎবিভ্রাট লক্ষ্য করা যাচ্ছে। সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে সময়সূচির কোনো তোয়াক্কা করা হচ্ছে না। যেখানে দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হবার কথা, সেখানে সারাদিনে অন্তত ৫-৬ বার লোডশেডিং দেওয়া হচ্ছে। আমরা রংপুরবাসী ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি।
তারা আরও বলেন, আমরা লোডশেডিংয়ের বিপক্ষে নই। কারণ সংকট মোকাবিলায় সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা নিয়মমাফিক লোডশেডিং চাই। সারা দেশের চিত্র আর রংপুরের চিত্র এক নয়। এখানে ঘন ঘন লোডশেডিং দেওয়াতে ব্যবসা-বাণিজ্য, উৎপাদন, পড়ালেখা ও কর্মক্ষেত্রসহ জনজীবন ব্যাহত করছে। অতিরিক্ত গরম আর লোডশেডিংয়ে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com