বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রংপুরে ভুমিহীন-গৃহহীনদের পূর্ণবাসন ও দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন, আর্মি রেটে রেশন ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানোর দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নগরীর গুপ্তপাড়া এলাকার বদু বাবুর মাঠ থেকে ভূমিহীন- গৃহহীন সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে। এতে ভূমিহীন আন্দোলনের নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন আন্দোলনের নেতা শাহিদুল ইসলাম সুমন, জুবায়ের আলম জাহাজী, শাহ নেওয়াজ শুভ, মর্জিনা বেগম, কোহিনুর বেগম, শেফালী খাতুন, রুপানা বেগম, ফাতেমা আক্তার, রোকেয়া খাতুন, লিয়ন খান প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে সকল ভূমিহীনের পুনর্বাসন, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তাসহ সিটি কর্পোরেশনের খাসজমিগুলো উদ্ধার করে তা গৃহহীন-ভূমিহীনদের বরাদ্ধ প্রদানের দাবি করেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোসহ শ্রমজীবী, নিম্ন আয়ের সকল মানুষকে আর্মিরেটে রেশন দেয়ার আহ্বান জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com