শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, শিশু-কিশোর, যুবদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সরকার ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত শীতকালীন, গ্রীষ্মকালীন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নানা খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। এতে করে তৃণমূল থেকে খেলাধুলার অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। গতকাল বুধবার সকালে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে দুই দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার পরে প্রথম দিনের ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com