মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রংপুরে সিআইডি’র অভিযানে চোরাই অটো উদ্ধার: গ্রেপ্তার-১

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল রংপুর :
রংপুরে সিআইডি’র সদস্যরা চোরাই অটোরিকসা উদ্ধারসহ একআসামী গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর কেরানীপাড়া সিআইডি অফিসে প্রেস কনফারেন্সে সিআইডি রংপুর মেট্রো এন্ড জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন মামলার বাদী মোঃ মঞ্জুরুল হক গত বছরের ৩০ সেপ্টেম্বর বিকেলে বদরগঞ্জ থেকে রোগী নিয়ে রংপুর নগরীরর ধাপ মেডিল্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে আসেন। উক্ত ডায়গনষ্টিক সেন্টারের সামনে অটো রেখে ডায়গনষ্টিক সেন্টারের ভিতরে যায়। তখন আসামী ফয়সাল ও সাদ্দাম হোসেন জসিম বাদীর আটো চুরি করে নিয়ে যায়। এঘটনায় আরপিএমপি কোতয়ালী থানার মামলা করা হয়। যার নং- ৪৯, তাং ১৯/১০২১। পরবর্তিতে ভিডিও ফুটেজ দেখে আসামী সাদ্দাম হোসেন জসিমকে শনাক্ত করা হয়। জসিমের স্বীকারোক্তিতে রাজু, আল আমিন অটো চুরি করেছে বলে জানায়। আসামী সাদ্দাম হোসেন জসিমের তথ্যমতে রাজুকে গ্রেফতার করা হয়। এরপর গত ১১ মে আসামী আল আমিনকে গাইবান্ধ জেলার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী আল আমিন জানায়, চুরি যাওয়া অটো জনৈক মোঃ শাকিলের নিকট বিক্রি করেছে। চুরি যাওয়া অটো শাকিলের বসতবাড়ি থেকে ১১ মে বিকাল সাড়ে ৪টার সময় জব্দ করা হয়। শাকিলের জানায় উক্ত অটোখানা ১লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনেছে। এ ব্যাপারে আসামী আল আমিনকে ১দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। প্রেস কনফারেন্সে এসআই সাইফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com