শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক॥

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে পুলিশি হামলা ও গুলীবর্ষনের ঘটনায় দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল রহিম গত রবিবার নিহত হন। তার জন্য দেশ ব্যাপী গায়বানা জানাজা কর্মসূচী ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে মহানগর ও জেলা বিএনপি‘র উদ্যাগে সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দল রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ নুরুল হক শাহ।
এসময় জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপি‘র সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপি‘র সদস্য সচিব এডভোকেট মহাফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাও: ইনামুল হক মাজেদীসহ মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারন মানুষ জানাজায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com