মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে সড়কে ফেলে বৃদ্ধা শাশুড়িকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল: পুত্রবধূ আটক

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর:

রংপুরের কাউনিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধা শাশুড়িকে অমানবিক নির্যাতন করেছেন পুত্রবধূ। নির্যাতনের এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ রত্না বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রামে পুত্রবধূর নির্যাতনের শিকার হন শাশুড়ি। নির্যাতনের শিকার বৃদ্ধা আয়েশা বেগম ওই গ্রামের মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী। শুক্রবার তাকে আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাইরাল হওয়া এক মিনিট ছয় সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, গ্রামের কোনো একটি রাস্তায় মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন আরেক নারী। বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও বেশির মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন। কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে মুখে মাথায় মারতে থাকেন। এক পর্যায়ে একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। কিন্তু ওই নারী ক্ষিপ্ত হয়ে আবারো বৃদ্ধার ওপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন। বৃদ্ধা নিজেকে বাঁচাতে নির্যাতনকারীর চুল টেনে ধরে। ভিডিওতে দুজনকেই এক পর্যায়ে পাল্টাপাল্টি চুল নিয়ে টানাটানি করতে দেখা গেছে। এ ব্যাপারে বালাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য হায়দার আলী জানান, আয়েশা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর তিনি স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। আর ছেলে আশরাফুল ইসলাম (৩০) তার স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকতেন। আশরাফুল ঠিকমতো কাজকর্ম করতেন না। কয়েক দিন আগে কাউকে কিছু না বলে তিনি ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর চান পূত্রবধু রত্না বেগম। তিনি বলেন, রত্না তার শাশুড়িকে বিভিন্নভাবে বকাবকি করার এক পর্যায়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় মাটিতে ফেলে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন রত্না । এসময় কেউ একজন সেটির ভিডিও ধারণ করেন। পরে শুক্রবার বিকেলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ইউপি সদস্য হায়দার আলী আরও জানান, বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। পুলিশ তার পুত্রবধূকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর রত্না বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com