মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরে হাউজিং প্রকল্পের নামের প্রতারণা: এক ব্যক্তির কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর নগরীতে হাউজিং প্রকল্পের নামে প্রতারণার অভিযোগে গোলজার হোসেন প্রামানিক (৫২) নামে এক এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের সাজা দেয়া হয়। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর তাজহাট থানার ধর্মদাস মিলনপাড়া এলাকার মৃত আবু তাহের প্রামাণিকের পুত্র মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২) মডেল স্যাটেলাইট টাউন হাউজিং প্রকল্পের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।এরই ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দলের সহায়তায় শনিবার দুপুরে তাজহাট দর্শনা মোড় সংলগ্ন মোফাজ্জল হোসেনের সৌখিন ভিলা বসত বাড়ীর ষষ্ঠ তলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উক্ত প্রজেক্ট এর নামমাত্র অফিস কক্ষে অভিযান চালিয়ে উল্লিখিত প্রজেক্টের গঠনতন্ত্র, ব্যানার, স্থানীয় পত্রিকায় প্রজেক্ট এর বিজ্ঞাপন, বিভিন্ন নামীয় সীল, বেতন বই, বিভিন্ন পর্যায়ের আদেশ নামার কপি উদ্ধার পূর্বক মোঃ গোলজার হোসেন প্রামানিককে হেফাজতে নেয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ব্যতীত এস্টেট উন্নয়ন প্রকল্পের কাজ ও বিজ্ঞাপন প্রচার করায় এবং জনসাধারণকে প্রতারিত করার উদ্দ্যেশ্য অসত্য বিজ্ঞাপন দেওয়ায় উল্লিখিত প্রজেক্টের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন প্রামানিককে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com