সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুর জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবলুকে বহিষ্কার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর :
রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। এর ফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলকে থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথ সভা শেষে তাকে বহিস্কার করে।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে থাকা বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে জেলা আওয়ামী লীগের নেতারা সরে দাঁড়ানোর অনুরোধ করলেও তিনি শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াস আহমেদের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোছাদ্দেক হোসেন বাবলু সিদ্ধান্তে অনড় থাকায় রোববার বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ যৌথ সভা করে তাকে দল থেকে বহিষ্কার ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। তারা জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রবীণ নেতা ও জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াছ আহমেদকে মনোনীত করে। কিন্তুু দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন মোসাদ্দেক হোসেন বাবলু। বিষয়টি নিয়ে দলীয়ভাবে একাধিকবার তাকে মনোনয়নপত্র বলা হলেও তিনি তা প্রত্যাহার করেননি। পরে রোববার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের ৪৪ জন কাউন্সিলরসহ আমরা সভা করে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা কমিটির উপদেষ্টা ম-লীর ৭নং সদস্য ছিলেন। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৯ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com