মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রংপুর জ্ঞানের আলো ছড়াচ্ছে বেসরকারি গ্রন্থাগারগুলো

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলার মানুষকে গ্রন্থমুখী করার লক্ষ্যে বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগার কাজ করছে। বিভাগের ৮ জেলায় মোট ৩৭৮টি গ্রন্থাগার বা পাঠাগার রয়েছে। জাতির মনন ও মেধার বিকাশে এবং আলোকিত মানুষ গঠনে বই অন্যতম সহায়ক শক্তি হিসাবে কাজ করে। এতে পাঠকগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে এবং তাঁরা জ্ঞানসমৃদ্ধ হচ্ছে।
জানাগেছে, রংপুর বিভাগে ৩৭৮টি গ্রন্থাগার রয়েছে। এসব নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের মধ্যে রংপুরে ৬২টি, নীলফামারীতে ৭০টি, কুড়িগ্রামে ৬৫টি, গাইবান্ধায় ৫৪টি, লালমনিরহাটে ২০টি, দিনাজপুরে ৭৮টি, ঠাকুরগাঁওয়ে ১৩টি ও পঞ্চগড়ে ১৬টি। এসব গ্রন্থাগারে যেকোনো বয়সের পাঠকের বই পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নিবন্ধনধারী পাঠকগণ গ্রন্থাগার থেকে প্রয়োজনীয় বই ধার নিতে পারেন। এর ফলে পাঠকগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে এবং তাঁরা জ্ঞানসমৃদ্ধ হচ্ছেন। যেখানে রাশি রাশি গ্রন্থ ও তথ্যভান্ডারের সংস্পর্শে এসে মানুষ নিজেদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। সমৃদ্ধ গ্রন্থাগারকে জ্ঞানবিজ্ঞানের বাতিঘর হিসাবে বিবেচনা করা হয়।
এক তথ্যে জানাগেছে,বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারের উন্নয়নে সরকার প্রতিবছর অনুদান ও বিনামূল্যে বই প্রদান করছে। ২০২২-২০২৩ অর্থবছরে সরকার দেশের মোট ৯১৫টি নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের অনুক‚লে ৪ কোটি ৮০ লাখ টাকা অনুদান প্রদান করেছে। নিবন্ধিত গ্রন্থাগারসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাইপূর্বক এই অনুদান প্রদান করা হয়। প্রতিবছর সরকারের অনুদান ও বিনামূল্যে বই প্রদান কার্যক্রমের ফলে বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারসমূহ সমৃদ্ধ হচ্ছে।
এবিষয়ে গণগন্থাগার অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক আবেদ হোসেন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। সমৃদ্ধ গ্রন্থাগারকে জ্ঞানবিজ্ঞানের বাতিঘর হিসাবে বিবেচনা করা হয়। এজন্য সরকারিভাবে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com