বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রংপুর তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু আহত -২০

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম.তারাগঞ্জ রংপুর:
রংপুরের তারাগঞ্জে বিআরটিসি বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে বনি রানী রায় নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বিআরটিসি বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৈয়দপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের বনিতা রানী (২৫) নামে একজন নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই বাসের আরও চারজন আহত হওয়ার পাশাপাশি রংপুর থেকে সৈয়দপুরগামী নুরানী ট্রাভেলস বাসের ছয়জন যাত্রী আহত হয়। নিহত বনিতা রানী (২৫) রংপুরের কোতয়ালী থানার আলোয়াকুড়ি গ্রামের ষষ্ঠী মোহন্তের স্ত্রী। সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে তারাগঞ্জের আলমপুর গ্রামের বাবু মিয়া (৩০), হারুন অর রশিদ (২৫), রংপুরের জুম্মাপাড়া গ্রামের আয়েশা সিদ্দিকা (২৮) ও ঠাকুরগাঁও জেলা সদরের রাজা মিয়াকে (৪৮) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’ওসি আরও বলেন, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com