শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

News Headline :
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

রংপুর তারাগঞ্জে সর্বাত্মক লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ-প্রশাসন

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম তারাগঞ্জ রংপুর:
বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে । আর তাই সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে থানা মোড়, অগ্রণী ব্যাংক মোড়, নতুন চৌপথীতে চেকপোষ্ট বসিয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়াও উপজেলার প্রধান সড়ক ও বাজার গুলোতে মহড়া চালিয়ে সর্তক করে যাচ্ছেন তারাগঞ্জ থানা পুলিশ । এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সেনাবাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় বাজার সহ রাস্তার মোড়ে হ্যান্ডমাইক দিয়ে সর্তক করে জনগনকে সর্বাত্নক লকডাউন মেনে চলার জন্য আহ্বান জানান। পুলিশের মহড়াকালে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, সরকার কতৃক সর্বাত্নক লকডাউনে মানুষকে ঘরমুখি করতে কাজ করবে পুলিশ। জনগনের উদ্যেশে তিনি বলেন, অযথা কেউ ঘরের বাহিরে বের হবেন না, জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com