রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রংপুর তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম,রংপুর:
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার ১৪ জুন সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার পাশে আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউট এর সামনে সৈয়দপুরগামী একটি প্রাইভেটকার তারাগঞ্জ বাজারগামী একটি ব্যাটারি চালিত রিকশাভ্যান কে ধাক্কা দিলে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রাইভেটকার ও রিকশাভ্যানটি সড়কের পাশের খাদে উল্টে গিয়ে ৬ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় উপজেলার ঘনিরামপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৬), ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া, স্বপন মিয়া, ও কাজীপাড়া গ্রামের লায়লা বেগমসহ কয়েকজন মহাসড়ক দিয়ে রিকশাভ্যান যোগে তারাগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ওই সময় সৈয়দপুর গামী একটি প্রাইভেট কার পিছন দিক থেকে রিকশা ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এসময় ভ্যানটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নিহত হন এবং আরো আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুদু মিয়া, স্বপন মিয়া, ভ্যানচালক মোখলেছুর রহমান, লায়লা বেগম কে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন ওই সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও রিকশা ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com