বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রংপুর বিভাগীয় আইন-শৃংঙ্খলা ও স্থায়ী শুমারি কমিটি অবহিত করণ সভা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর ব্যুরো॥
রংপুর বিভাগীয় আইন-শৃংঙ্খলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, রংপুর বিভাগীয় তথ্য অধিকার আইন বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষন বিভাগীয় কমিটির সভা এবং জনশুমারি ও গৃহগণনা-২০২২ বাস্তবায়ন উপলক্ষে রংপুর বিভাগীয় স্থায়ী শুমারি কমিটি অবহিত করন সভা সমুহ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার, রংপুরের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: আবদুল ওয়াহাব ভূঞা’র সভাপতিত্বে¡ রংপুর বিভাগীয় আইন-শৃংঙ্খলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, রংপুর বিভাগীয় তথ্য অধিকার আইন বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষন বিভাগীয় কমিটির সভা এবং জনশুমারি ও গৃহগণনা-২০২২ বাস্তবায়ন উপলক্ষে রংপুর বিভাগীয় স্থায়ী শুমারি কমিটি অবহিত করন সভা সমুহ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদসহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বিজিব’র সেক্টর কমান্ডার, ডিজিএফআইয়ের ডিটাচমেন্ট কমান্ডার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, বিভাগের আট জেলার প্রশাসক, বিভাগীয় সমাজসেবা পরিচালক, র‌্যাব-১৩ এর সিও, আনসার ভিডিপির পরিচালকসহ রংপুর বিভাগীয় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটির গত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে ট্রেন তল্লাশি এবং বিবিধ বিষয় সংক্রান্ত আলোচনা হয়।###

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com