সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে সাংবাদিক লাঞ্চিত

Reading Time: < 1 minute

হারন উর রশিদ সোহেল,রংপুর :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করার ছবি তুলতে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক আদর রহমান লাঞ্চিত হয়েছেন। গতকাল শনিবার সকালে তিনি এ হামলার স্বীকার হয়েছেন।
সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ জুলাই) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ৩২ জন নার্স ইনচার্জকে দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের স্থলে ৩২ জনকে নতুন নার্সদের ইনচার্জ করে পদায়নের আদেশ জারী করা হয়। এর পরিপেক্ষিতে গত বৃহস্পতিবার (২৮ )জুলাই নব নিযুক্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শরিফুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে ওয়ার্ডের ইনচার্জ পরিবর্তন বিষয়ক সব কার্যক্রম স্থগিত করেন । ইনচার্জ পরিবর্তন বিষয়ক সব কার্যক্রম স্থগিতের পরিপেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা পূর্ব ঘোষিত পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচী থাকায় সকাল থেকে পরিকল্পিতভাবে চতুর্থ শ্রেণির কর্মচারীরা সেবা তত্ত্বাবধায়কের ও নার্সদের ডিউটি রুমের বিদ্যূৎ বন্ধ করে দেন । এ সময় বিদ্যুৎ বিহীন অবস্থায় নার্সদের কাজ করার ছবি তুলতে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়নের নেতৃত্বে চর্তুর্থ শ্রেণির কর্মচারীরা তার উপর হামলা করেন। এসময় ক্যামেরায় ধারণ করা ছবি ডিলিট করে দেন।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আব্দুল মোকাদ্দেম বলেন, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ঘটনা দুঃখজনক আর হামলার ঘটনাটি অনাকাঙ্খিত। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারীর হাতে সাংবাদিক লাঞ্চিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রংপুরের ফটো সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অতিদ্রুত এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com