মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুর সিটিতে অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে সমাবেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
প্রচলিত আইন সংশোধন করে সিটি কর্পোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন, ভোজ্যতেল-চাল-ডাল-আটা-চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং শ্রমজীবী-গরীব মানুষের জন্য আর্মি রেটে রেশনের দাবিতে রংপুর নগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর আলমনগর কলোনীতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সংগঠনের ২৭ নং ওয়ার্ড আহবায়ক এরশাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উপদেষ্টা, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ। এতে ২০,২২,২৬ ও ২৭ নং ওয়ার্ডের ভূমিহীন ও গৃহহীনরা অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।আমরা ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার ভূমিহীনের তালিকা ডিসি অফিসে জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করি সরকার অবিলম্বে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। নেতৃবৃন্দ আরও বলেন, সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে পড়েছে।অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে এবং আর্মিরেটে রেশনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ঘেরাও করা হবে বলে বক্তারা জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com