শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃত্বে জিগার-নাসির

Reading Time: < 1 minute

মোঃ আব্দুল কাইউম, রাঙ্গুনিয়া:
পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার (১০ মে) সন্ধ্যার দিকে  উপজেলা সদরের ইছাখালী প্রেস ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ ইলিয়াছ তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে কার্যকরি কমিটির সভাপতি পদে জিগারুল ইসলাম জিগার, সাধারণ সম্পাদক পদে মাসুদ নাসির নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব, সহ সাধারন সম্পাদক পদে শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে জগলুল হুদা, নির্বাহী সদস্য পদে আকাশ আহমেদ ও নুরুল আবছার চৌধুরী নির্বাচত হন।
দ্বি-বার্ষিক নির্বাচনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ তালুকদার। এতে বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, পান্থনিবাস বড়ুয়া, জিগারুল ইসলাম, এম এ কোরেশী শেলু, মাসুদ নাসির, নুরুল আবছার চৌধুরী, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার , জাহেদুল ইসলাম আরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com