বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাজশাহী ইতোমধ্যে দেশের একটি সুন্দর, গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিতি পেয়েছে ভবিষ্যতে এই নগরীকে আরও আধুনিক ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর আগে নগর ভবনে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহীতে এসে অভিজ্ঞতা নিতে পারেন রাজশাহীর বর্তমান পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ ধরে রেখে তা আরও উন্নত করতে কাজ চলবে।

তিনি জানান, নির্বাচনের পরপরই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান এবং খাল খনন কার্যক্রম ইতোমধ্যে চালু হয়েছে আগামী অর্থবছর থেকে এসব কার্যক্রম বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা তুলনামূলক ভালো হলেও সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে হবে দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদনের মাধ্যমে সম্পদে রূপান্তরের উদাহরণ তুলে ধরে তিনি রাসিককে এ ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি চলমান প্রকল্পের পাশাপাশি নতুন জরুরি প্রকল্প প্রণয়নের তাগিদ দেন।

শিক্ষা ও জনশক্তি উন্নয়ন নিয়ে তিনি বলেন, সুস্থ জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল ছুটির পর মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার নির্দেশনা রয়েছে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়েও কাজ চলছে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন বক্তব্য রাখেন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান রাসিক প্রশাসক পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর এলাকায় নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com