বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী হতে ৬০০ গ্রাম হেরোইনসহ মোঃ আরিফুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৪টায় গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টি নামক এলাকায় হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আরিফুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টি গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে সিপিএসসি, র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টিপাড়া গ্রামে একজন মাদক কারবারী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক কারবারী বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মোঃ আরিফুল ইসলামকে হাতে-নাতে আটক করে। এসময় মোঃ আরিফুল ইসলাম এর বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়ত ৬০০ গ্রাম হেরোইন, ১টি মাদক প্যাকেজিং মেশিন ও ১টি মাদক পরিমাপক মেশিন উদ্ধার উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com