শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পবায় সংস্থাটির জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইনশৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভ‚মিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবংআরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন। জেলার প্রায় ৩৩০জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন। এ সময় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ২৫টি বাইসাইকেল, ৩টি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও মগ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com