সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহীতে আ’লীগ নেতা নয়লালের হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
দুঃসময়ের আওয়ামী লীগের ত্যাগী নেতা নয়লাল এ হত্যাকারীকে দ্রæত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবীতে সচেতন রাজশাহীবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ রাজশাহী মহানগরীর নিউ মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজ, রাজশাহীর অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। মানববন্ধনে বক্তারা বলেন, নয়লাল দুঃসময়ের আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে ছিলেন সক্রীয়। তার এই নির্মম হত্যাকাÐের সুষ্ঠু বিচারের জন্য এই মানববন্ধন কর্মসূচি। নয়লাল সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ যে সবসময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র কথা বলতেন, আওয়ামী লীগের সেই ত্যাগী নেতাকে হত্যা করে থিম ওমর প্লাজার পিছনের ম্যানহোলের ভিতরে ফেলে রেখেছে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ সহ রাজশাহীর সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com