শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রাজশাহীতে ইফতার অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে

Reading Time: < 1 minute

মাসুুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। কারণ এই আইন সাংবাদিকদের স্বার্থের অনুকুলে নয়। এই আইনে প্রতিনিয়ত সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। এ আইনের অপপ্রয়োগের কারণে সাংবাদিকদের কারাবরণ করতেও হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল-২০২২) সন্ধ্যায় রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। রাজশাহী মহানগর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতি করেন রাজশাহী মহানগর প্রেসক্লাব ও আরআরইউ’র সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন রাজশাহী¡ মহানগর প্রেসক্লাব ও আরআরইউ’র সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, আরআরইউ’র সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান ও অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ। এতে অন্যদের মধ্যে আরআরইউ’র দফতর সম্পাদক ইফতেখার আলম, সাংবাদিক জিয়াউল কবির স্বপন, ফয়সাল হোসেনসহ প্রেসক্লাব ও আরআরইউ’র সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদে উত্থাপিত ‘গণমাধ্যম কর্মী (চাকরি শর্তাবলী) আইন ২০২২’ প্রত্যাখ্যান করে সাংবাদিক নেতারা বলেন, এ আইন সাংবাদিকদের মান-মর্যাদা, স্বার্থ ও অধিকার কেড়ে নেবে। আইনটির অধিকাংশ ধারা, উপধারা সাংবাদিকদের আর্থিক ও চাকরির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। প্রস্তাবিত আইন বাতিল করে সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সকল সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে সাংবাদিকবান্ধব আইন প্রণয়নের আহবান জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com