রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে ইয়াবাসহ ডিবি জালে মাদক কারবারি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ হাসিবুর রহমান (২৬) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে মরণ নেশা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ হাসিবুর রহমান মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলার এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।তিনি জানান, রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় এক ব্যক্তি বিপুল পরিমান ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৯টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিচ মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com