বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী হতে ১৫০ পিস ইয়াবাসহ মোসাঃ সুইটি বেগম (৩৪) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নারী মাদক কারবারী মোসা: সুইটি বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ ওসমান গণির স্ত্রী।অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ডিবি’র ইন্সপেক্টর মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স।বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (ডিএসবি)।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রামের মোসাঃ সুইটি বেগম তার নিজ বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।। এসময় তার নিকট হতে একটি সাদা পলিথিনে মোড়ানো লালচে রঙের ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতার মোসাঃ সুইটি বেগমের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মোসাঃ সুইটি বেগম একজন চিহ্নিত মাদক কারবারী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ৯টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com