সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহীতে কাউন্সিলরের সঙ্গে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। গুলিবিদ্ধ আকরামুল নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকার বাসিন্দা। তার ডান পায়ে গুলি লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাসন আলী বলেন, কাউন্সিলর মনিরুজ্জামানও আওয়ামী লীগ করেন। রাতে কাউন্সিলরের কার্যালয়ের সামনে তার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তারিকের কথা কাটাকাটি হয়। বাসায় ঢুকে শুনি সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের কথাও শুনেছি। গোলাগুলির বিষয়টি জানি না। রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, আকরামুলেরৃ ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাকে সার্জারি বিভাগে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, আহত আকরামুল কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি না তা পুলিশ জানে না। তবে দুপক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এ বিষয়ে জানতে কাউন্সিলর মনিরুজ্জামানের মোবাইল নম্বরে কল করা হয়। তবে তার ফোনের সংযোগ পাওয়া যায়নি। তাৎক্ষণিক তারিকুল ইসলাম তরিকের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com