বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার মূলহোতা-সহ ২ জন গ্রেফতার

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার মূলহোতা-সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৭ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টায় ঢাকার গাবতলী এলাকা ও ঢাকা জেলার জিরানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: হত্যা মামলার অন্যতম আসামী মোঃ সাজ্জাদ হোসেন (৩০), সে রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম ডাঙ্গাপাড়া এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে ও মামলার অন্যতম মূলহোতা রায়হান ওরফে রনি (৩১), সে একই থানার ও এলাকার মোঃ মোখলেছের ছেলে।
রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গত (১ ফেব্রুয়ারী) বাগমারা মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামে মোঃ নজরুল ইসলাম গাওরা ও নওশাদ গাওরা, ও একই গ্রামের রহিদুল একটি সরকারি জমি’কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে নজরুল ইসলামের ভাতিজা মনোহার হোসেন গত শুক্রবার (২ ফেব্রæয়ারী) সকাল ১০টার দিকে নজরুলের লিজ নেওয়া পুকুর পাড়ে নিজেদের সরিষা ক্ষেতে যান। এ সময় প্রতিপক্ষ রহিদুলের লোকজন মনোহারকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে মনোহারকে উদ্ধার করে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এ নিয়ে দিনভর দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এ দিকে মনোহারের আহত হওয়ার খবর পেয়ে তাকে ঢাকা থেকে দেখতে আসেন তার চাচাতো ভাই ইমরান এবং সহকর্মী সোহাগ ও রনি। তারা একই দিন রাত ৮টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে মনোহারকে দেখতে যান। রোগী দেখে সিএনজি যোগে মনোহারের বাড়ির দিকে তার চাচাতো ভাই ইমরান এবং সহকর্মী সোহাগ ও রনিসহ রওনা দেন। এদিন রাত পৌনে ১০টায় নজরুল ইসলাম গাওরা ও তার ভাই নওশাদ গাওরা তাদের লোকজন নিয়ে সোহাগকে শাবল দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হয়ে বাসার গেটের সামনেই সোহাগ মারা যায়। নিহত সোহাগ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ওই ঘটনায় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র‌্যাব ও ছায়াতদন্ত শুরু করে। হত্যাকান্ড সংগঠনের পরপরই আসামীগন বিভিন্ন পথে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় ওই মামলার অন্যতম মূলহোতা রায়হান ওরফে রনি ও মোঃ সাজ্জাদ হোসেন বিভিন্ন স্থানে আত্বগোপনে থাকে। শনিবার ১৭ ফেব্রæয়ারি দিনগত রাত ১.৩৫ র‌্যাব-৫, সদর কোম্পানী ও র‌্যাব-৪, এর সিপিসি-২, সাভার ক্যাম্প যৌথ আভিযানিক দল ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম মূলহোতা রায়হান ওরফে রনি’কে গ্রেফতার করেতে সক্ষম হয় এবং তার দেওয়া তথ্যমতে একই রাত পৌনে ৩টায় ঢাকা জেলার জিরানী এলাকা থেকে মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রায়হান অরফে রনি ও মোঃ সাজ্জাদ হোসেন ওই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে র‌্যাব-৫ এর আভিযানিক দল তৎপর রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com