বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ৪

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর দামকুড়া ও এয়ারপোর্ট থানা এলাকায় হতে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুর পোনে ২টা হতে রাত পোনে ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ এমরান(২৬), মোঃ জয়নাল আবেদীন(৩০), মোঃ জাহিদ হাসান(১৯) ও মোঃ আল-শাহরিয়ার হোসেন রিপ্ত(২১)। ইমরান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইমামগঞ্জের মৃত ইয়াসিন আলীর ছেলে, জয়নাল আবেদীন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠাল বাড়ীয়া গোবিন্দপুরের মৃত আলীম উদ্দিন শেখের ছেলে, জাহিদ হাসান একই থানার হড়গ্রাম নতুনপাড়ার মোঃ জাকিরুল ইসলামের ছেলে, শাহরিয়ার হোসেন এয়ারপোর্ট থানার ঝুঝকাই গ্রামের মৃত এস.এম হালিমের ছেলে। শুক্রবার (১০ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর পোনে ২টায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভাটাপাড়া চক্ষু হাসপাতালের মোড় হতে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ এমরানকে গ্রেফতার করা হয়। অন্য দিকে রাত পোনে ৯টায় নগরীর এয়ারপোর্ট থানার ঝুঝকাই বাথানবাড়ি এলাকা হতে মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহিদ হাসান ও মোঃ আল-শাহরিয়ার হোসেনকে ৫০ গ্রাম হেরোইন ও নগদ ৪০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া ও এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com