বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রাজশাহীতে গোদাগাড়ীতে হেরোইন-সহ জেলা ডিবি’র জালে দুই মাদক কারবারী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫গ্রাম হেরোইন-সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার (২৪ নভেম্বর) রাত সোয়া ১২টায় গোদাগাড়ী থানাধীন সহড়াগাছী রেলগেট মোড় হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ ফজলে রাব্বি (৩০), সে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (কাঁঠালতলা) গ্রামের মৃত আলহাজ্ব জিন্নাত আলীর ছেলে ও মোঃ আবু সাঈদ (২৫), সে একই গ্রামের মোঃ ইলিয়াস আলীর ছেলে। তবে মোঃ ইয়াকুব আলী (৩০), নামের এক মাদক কারবারী পালিয়ে গেছে। সে একই থানার উজানপাড়া গ্রামের মোঃ তোজাম্মেলের ছেলে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মোঃ রফিকুল আলম। এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com