সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে চিকিৎসক পুত্র মাদক ও কলগার্লসহ আটক

Reading Time: < 1 minute

আবুল হাশেম, রাজশাহী:
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক ডা. ফাতেমা সিদ্দিকার ছে‌লে নাজমুল শা‌কিব কলগার্ল ও মাদকদ্রব্যসহ আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর শাহমখদুম থানার রায়পাড়া এলাকায় নিজের খামার বাড়িতে অ‌নৈ‌তিক কার্যকলাপের সময় কলগার্ল ও মাদকসহ শাকিবকে আটক করে পুলিশ।
শাহমখদুম থানার ওসি বলেন, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নাজমুল শাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও মাদক আইনে দুইটি মামলা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, রাজশাহীর বিভিন্ন বাসা বাড়িতে কলগার্লরা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাঁরা টাকা পয়সাওয়া ছেলেদের টার্গেট করে তাঁদের ফাঁদে ফেলতে মরিয়া হয়ে কাজ করছেন। এসকল অবৈধ সম্পর্ক এক সময় অপরাধকর্মে রুপ নেয়। জড়িয়ে পড়েন তাঁরা নানা অপকর্মে। এসব বিষয়ে সচেতন মহল প্রশাসনের নজরদারিসহ কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com