বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার-৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলো: মোঃ আশিক আহম্মেদ জিসান (২৪), সে মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জের মৃত সুজনের ছেলে। (বর্তমানে সে টিকাপাড়ায় বসবাস করে)। মোঃ শিমুল (২১), সে বোয়ালিয়া থানার টিকাপাড়ার মোঃ বুলবুলের ছেলে ও মোঃ মাহমুদ হাসান প্রেম (২১), সে একই থানার রামচন্দ্রপুর বাশার রোডের মোঃ আলমগীর হোসেনের ছেলে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মোঃ আব্দুর রহিম (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় তাঁর নিজের মোটরসাইকেল বাড়ির সামনে রেখে ভিতরে যান। পরে বাহিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নাই। এ সময় বিভিন্ন জায়গায় মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টায় বাগমারা থানা এলাকা থেকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় চোরাই মোটরসাইকেল-সহ আসামিদের গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ।
মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com