বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। সোমবার (১০ জুলাই) রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার পাকড়ীর গোরিসার আব্দুল কুদ্দুসের ছেলে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টায় নিহতের ভাতিজা ফয়সাল ইসলাম জানান, তার চাচা রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহ মর্গে রয়েছে।
এদিকে চারজন খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার (১০ জুলাই) রাত ১১টার দিকে গোদাগাড়ী থানায় নিহত সোহেল রানা মাসুদের ভাই হৃদয় বাদী হয়ে ৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামালায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে হায়দার আলী (৪৫), ইউনুস আলী (২২) রজব আলী (৩১), আতাউর রহমান (৫০)।
এর আগে সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ঘের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কামারপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। এ ঘটনার পরে ইয়াজপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা হয়েছে। হত্যা মামলায় ২১ জনের নাম উল্লেখ রয়েছে। এছড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে। আটককৃতদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com