শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহীতে তিন ফসলি জমি ভরাট করে হিমাগার নির্মাণের অভিযোগ, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

রাজশাহীতে তিন ফসলি জমি ভরাট করে হিমাগার নির্মাণের অভিযোগ, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের স্কীমভুক্ত তিন ফসলি কৃষিজমি ও সরকারি নয়নজুলি ভরাট করে হিমাগার নির্মাণের অভিযোগ উঠেছে রহমান গ্রুপের বিরুদ্ধে।
অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযানে গিয়ে ভেকু (স্কেভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কলেজপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তানোর চৌবাড়িয়া সড়কের লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও বিএমডিএর গভীর নলকূপের কমান্ড এরিয়ার অন্তর্ভুক্ত প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি ভরাট করা হচ্ছে রহমান হিমাগার নির্মাণের জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবরে ভেকু দালাল হিসেবে পরিচিত মধু নামের এক ব্যক্তি প্রায় অর্ধনগ্ন অবস্থায় ভোঁ-দৌড়ে পালিয়ে যান। অভিযানের সময় ভেকু মেশিনের চালক ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি ভরাটের কাজে প্রথমে রহমান হিমাগার থেকে পঁচা ও দুর্গন্ধযুক্ত আলু রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। এতে পথচারী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। পরে কামারগাঁ কলেজ সংলগ্ন এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরের মাধ্যমে এনে জমি ভরাট শুরু করা হয়। এ সময় রাস্তার পাশে বিএমডিএর রোপিত ছোট ছোট তালগাছও নষ্ট করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। তিনি কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়ায় ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেন।
এ ব্যপারে ভেকু মেশিনের ঠিকাদার দাবি করা মধু নামের ওই ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাটি ভরাটের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এজন্য ব্যাটারি জব্দ করা হয়েছে। তবে কাজ যখন শুরু হয়েছে, সেটা চলবেই। যারা ব্যাটারি জব্দ করেছে, তারাই আবার ব্যাটারি ফেরত দেবে এবং কাজের অনুমতিও দেবে। তিনি আরও দাবি করেন, আগামী সপ্তাহ থেকে আবার কাজ শুরু হবে। কারণ তানোরে তাদের তিনটি হিমাগার রয়েছে এবং সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষি জমি ভরাট করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। তাই ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। রাস্তার ধারে বিএমডিএর রোপিত তালগাছ নষ্ট করার ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি জানা ছিল না। শুক্রবার লোক পাঠানো হবে। গাছ নষ্টের ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের দাবি, শিল্প-কারখানা স্থাপনের বিরোধিতা না থাকলেও তিন ফসলি কৃষিজমি ও গভীর নলকূপের স্কীমভুক্ত জমি নষ্ট করে কোনো স্থাপনা নির্মাণ মেনে নেওয়া যায় না। তারা পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্প স্থাপনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com