মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে দেশীয় অস্ত্র নিয়ে গ্যাং কালচার উল্লাসের ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেফতার-৭

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে দুই কিশোরকে কুপিয়ে জখম করা এবং হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র ৭ জনকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার ৩১ (অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর শাহমখদুম থানা এলাকা-সহ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতারকৃত হলো, মো: সোহেল রানা (২১), সে মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মোঃ মাসুমের ছেলে, মোঃ মনিরুল ইসলাম অপূর্ব (২২), সে একই এলাকার মোঃ রাজু আহমেদের ছেলে, মোঃ রফিকুল ইসলাম সম্রাট (২১), সে মোঃ নজরুল ইসলামের ছেলে, মোঃ নাজমুস সাকিব আবির (২১), সে মোঃ আব্দুর রহিমের ছেলে, মোঃ মোহাইমিনুল শেখ (২০), সে মোঃ রিপন শেখের ছেলে, মোঃ জিসাদ (২০) সে মোঃ জসিম উদ্দিনের ছেলে, ও মোঃ মারুফ হোসেন (২১), সে বড়বনগ্রাম চকপাড়ার মোঃ সালাম হোসেনের ছেলে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গত মাসের (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার আরডিএ মাঠের সামনে হতে মোঃ আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে কিশোর গ্যাং লিডার সিহাবের নেতৃত্বে উপরোক্ত আসামিরাসহ আরো কয়েকজন অপহরণ করে বনলতা আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে তারা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আরাফাত ও সাব্বিরকে গুরুতর জখম করে। এই ঘটনায় মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়। এদিকে সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এ ভিডিওতে দেখা যায়, আরাফাত ও সাব্বিরকে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর জখম করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা রাজশাহী মহানগরীর শাহমখদদু থানার বড়বনগ্রাম গাঙপাড়া এলাকায় হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে।
পরবর্তীতে শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ নুর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত¡াবধানে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, শাহমখদুম থানা পুলিশ ও মহানগর ডিবি পুলিশের যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শাহমখদুম থানা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা আরাফাত ও সাব্বিরকে গুরুতর জখমের ঘটনার সঙ্গে জড়িত। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com