বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র আশুরা পালন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা। এই উপলক্ষে শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শিরোইল কলোনী ৪ নং রোডের মাঝখান থেকে রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক শহীদ হযরত তুরকান শাহ্ (র.আ.) ও হযরত শাহ্ মখদুম রূপোস (র.আ.) এর রওজা মোবারকের উদ্দেশ্যে শোকের স্মরণ র‌্যালি, গিলাফ পুষি অর্পণ ও মোনাজাত শেষে পুনরায় দরবারে যা খাতুনে জান্নাত (র.আ.)- এ এসে শেষ হয়।বাদ মাগরিব জিকির ও মিলাদ মাহফীলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্জ্ব হযরত মাওলানা শফিকুল ইসলাম আল চিশতি-নিজামী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পদ্মা আবাসিকের নূরে জান্নাত জামে মসজিদের পেশ ইমাম, হযরত মাওলানা মাহে আলম আল সুন্নী আল কাদেরী।সভাপতিত্ব করেন পীরে কামেল গাউসে কুতুব নায়েবে রাসূল মাওলা ইসমাইল শাহ্ (র.আ.) নক্শাবন্দী। সার্বিক তত্ত¡াবধান করেন শাহ্ আক্কাস আলী নক্শাবন্দী।১০ মহরম পবিত্র আশুরা মুসলিম বিশ্বের ইতিহাসে এক বেদনাদায়ক ও মর্মান্তিক দুঃখজনক ঘটনা। ৬১ হিজরীতে ইরাকের কুফা শহরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মাওলা ইমাম হুসাইন (আঃ) সহ ৭২ জন আহলে বাইয়াত প্রেমিক মুহাম্মদী দ্বীন ইসলামের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হন, যা প্রকৃত মুসলিম ও মুনাফেকের মধ্যে পার্থক্য চিহ্নিত করে গেছেন।ইমাম হুসাইন (আঃ) এজিদের হাতে বাইয়াত গ্রহনের প্রস্তাব ফিরিয়ে দেন এবং এজিদকে ইমাম হুসাইন (আঃ) এর নিকট বাইয়াত গ্রহন করতে বলেন। ইমাম হুসাইন (আঃ) বলেন-নবীর নূর সত্য, কখনও মিথ্যা মোনাফেক এজিদের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করতে পারেনা। এরই প্রেক্ষিতে এজিদ যুদ্ধ ঘোষনা করে, যা বেদনাদায়ক আশুরা নামে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com