সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীতে নানা আয়োজনে মুজিবনগর দিবস পালন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ইত্যাদি।
সকালে সূর্যোদয়ের পর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের পাশে কুমারপাড়ার স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে রাজশাহী সিটি করপোরেশন দিনটি পালনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলররা শ্রদ্ধা নিবেদন করেন। এপর কর্মকর্তা-কর্মচারীরা পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম মাহবুবুল হক পাভেল, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল ইসলাম তজু, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com