শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে রিভলবার ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, রাজশাহীর চারঘাট থানার রাওথা বালুরঘাট এলাকায় পদ্মা নদীর তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ভারত থেকে অস্ত্র সংগ্রহের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com