শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীতে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীতে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারি। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর চারটার দিকের নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম দুরুল হুদা। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার জাহাঙ্গীরপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। আহত চালকের সহকারি রফিকুল ইসলাম তিনিও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, সোনামসজিদ থেকে পেঁয়াজ ভর্তি করে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। কাশিয়াডাঙ্গায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান।সহকারিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি আরও জানান, ট্রাক চালকের মরদেহ মেডিকেলে মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com