সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহীতে পৌঁছেছে ভোটগ্রহণের সরঞ্জাম

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সব সরঞ্জাম পৌঁছেছে। এরই মধ্যে অর্ধলাখ স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। প্রতীক চ‚ড়ান্ত হওয়ার পর আসবে ভোটগ্রহণের ব্যালট পেপার। ভোটকেন্দ্র এবং ভোটকক্ষও চ‚ড়ান্ত হয়েছে। এ বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৫১ জন। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৩৪০ জনে। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বিভাগে ভোটার ছিলেন এক কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, এ বিভাগে মোট পাঁচ হাজার ৪৩৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৩৪ হাজার ৫৯টি। ২০১৮ সালের নির্বাচনে ভোটকক্ষ ছিল ২৭ হাজার ৬৪৪টি। রাজশাহী জেলায় ছয়টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন, সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসনের ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন, পাবনার পাঁচটি আসনে ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন ও বগুড়ার সাতটি আসনে ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। এছাড়া জয়পুরহাটের দুটি আসনে ভোটার ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভোটার ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন, নওগাঁর ৬টি আসনে ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন ও নাটোরের ৪টি আসনে ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের কোনো নির্দেশনা নেই। নতুন ভোটারদের সবাই তরুণ। এবার প্রথম তারা ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের কক্ষ চ‚ড়ান্ত করা হয়েছে। এমনকি স্বচ্ছ ব্যালট বাক্সও এসে পৌঁছেছে। জোরেশোরেই চলছে বাকি প্রস্তুতি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com