সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রী’র গায়ে আগুন লাগিয়ে হত্যা চেষ্টা!

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী পবায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রী’র গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রিফাত রহমান হৃদয় (২১) সে রাজশাহী মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া নদীর ধার এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর পবা থানার বরইকুড়ি গ্রামের এক স্কুল ছাত্রীকে আসামি হৃদয়-সহ তার বন্ধুরা প্রায়ই বিরক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো। এরই ধারাবাহিকতায় গত (১ জুন) দুপুরে সেই ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার বান্ধবীদের সঙ্গে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আসামি হৃদয় ও তার দুই সহযোগী সেই ছাত্রীকে রাস্তার পাশে যেতে বলে। ওই স্কুলছাত্রী যেতে অস্বীকার করলে আসামি হৃদয় তার মুখে পেট্রোল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় ওই স্কুলছাত্রী’র চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন হৃদয় ও তার দুই সহযোগী মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পেট্রোল নিক্ষেপের কারণে ওই ছাত্রীর গলা ও কপালে পুড়ে ক্ষত হয়। স্কুলছাত্রীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। মামলা রুজু পর পরবর্তীতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোঃ নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের নেতৃত্বে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজ, তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবাল ও সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন। বুধবার (৭ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হৃদয়কে গ্রেফতার করে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবাল ও সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি তার অপরাধের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com