রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা পাবনায় বড় ধরণের হামের কোন সংক্রমন নেই টিকাদান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে-স্বাস্থ্য সচিব পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসায় স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হলো কর্মীদের রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে — তথ্যমন্ত্রী পাবনায় এ বি ট্রাস্ট পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার

রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন উত্তোলনের চেষ্টার ঘটনায় পাঁচ কর্মীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঢাকার সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার রাত ৯টা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যাহার হওয়া কর্মীরা হলে, লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরঞ্জন সরকার জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনাটি ঘটার সময় স্টেশনে উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার সকালে দায়িত্বে যোগ দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাননি। এর আগেই বিষয়টি জানাজানি হলে সদর দপ্তর পাঁচজনকে ক্লোজড করে ঢাকায় নিয়ে যায়। তিনি আরও বলেন, এখন বিষয়টি তদন্ত হবে, তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিবরণে জানা যায়, স্টেশন প্রধানের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত লিডার রবিউল আলম অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন। পরে সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে গিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেন।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় যে, সংশ্লিষ্ট স্টেশনে কোনো তেলের চাহিদা নেই। এরপর ওই ৩০০ লিটার তেল তাৎক্ষণিকভাবে ফেরত নেওয়া হয়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত পাঁচ কর্মী ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে সরকারি গাড়িতে করে নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহের চেষ্টা করেছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com