শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীতে বাসের ধাক্কা শিশুসহ ভ্যানের ২জন যাত্রী নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানে থাকা শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকালে উপজেলার সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা ভ্যানচালক সিরাজ ও একই গ্রামের শিশু আব্দুল্লাহ্। আহতরা হলেন: নিহত শিশুর বাবা কুদ্দুস ও বোন নাফিজা।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি (তদন্ত) আছের আলী।
তিনি বলেন, একদিলতলা হাটে পান বিক্রি করে নিজ গ্রাম বড়াইলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়েছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় মামলা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাফিউল নামের একটি যাত্রীবাহি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। এসময় মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন। একই সময় আরও দুজন আহত হন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com