সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির পথসভায় পুলিশের লাঠিচার্জ, আহত ১০ আটক ৭

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচির পথাসভা ও বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ সাতজনকে আটক থানা হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সাগরপাড়া বটতলা মোড়ে এবং পৌনে ৪টার দিকে গণকপাড়া মোড়ে পুলিশের লঠিচার্জে অন্তত আহত ১০ জন হয়েছেন বলে দাবি করেছে বিএনপি নেতারা। বোয়ালিয়া মডেল থানার ওসি সোহারয়ার্দী হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীর অবস্থান কর্মসূচীর অনুমোদন ছিল দলীয় কার্যালয়ের সামনে ভ‚বন মোহন পার্কে। কিন্তু তারা অনুমদিত স্থানের বাইরে গিয়ে কর্মসূচী পালন করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশের নির্দেশনা অমান্য ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে রাতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আটককৃতরা অন্যদের মধ্যে রয়েছেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার ল²ীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক বিএনপি নেতা এমদাদুল হক, বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদাক ও আহবায়াক কমিটির সদস্য গোলাম মোস্তাফা মামুন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়ে পথ সভা শুরু করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে গণকপাড়া মোড়ে আসলে সেখানে দ্বিতীয় দফায় লাঠিচার্জ করা হয়। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে দলীয় কর্যালয়ে চলে যায়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানায় বিএনপি নেতারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com