বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় একটি বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগরীর সদর হাসপাতালের মোড় থেকে সাহেব বাজার হয়ে পূণরায় সদর হাসপাতালে মোড়ে গিয়ে শেষ হবে বলে রাজশাহী মহানগর পুলিশের নিকট একটি আবেদন করেন জামায়াত। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত আবেদন পত্রটি জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১০টায় আরএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আবেদন করেন। তবে এসময় জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ পথেই আটকে দিয়ে গেটেই আবেদন পত্রটি গ্রহণ করে পুলিশ সদস্যরা।আবেদনে বলা হয়, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় সদর হাসপাতালে মোড় থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলকে সম্পূর্ণ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট দেখা করতে না দিয়েই প্রবেশ পথেই পুলিশ সদস্যরা আবেদন পত্রটি গ্রহণ করেন এবং তারা আশ্বাস দিয়েছেন, কমিশনার পত্রটি দেখে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা আশা করছি পুলিশ কমিশনার আমাদের সমাবেশের অনুমতি দেবেন। আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com