শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপির বিশেষ আভিযানিক দলের অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত  পেনে ২টায় মতিহার থানার দাসমারী  এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল মাদক ব্যবসায়ী দাসমারী এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল সেখানে পৌঁছালে সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা একটি মোটরসাইকেল ফেলে রেখে অন্ধকারে গ্রামের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ১টি, ১৫০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার হয়েছে।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com